নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০১৭
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার পানি না নামা পর্যন্ত দুর্গত এলাকার মানুষজনকে সবরকম সহায়তা করবে সরকার।
এছাড়াও বন্যায় গৃহহীন হয়ে পড়া সবাইকে ঘর নির্মাণ করে দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুশিয়ারা নদীর নাব্যতা বৃদ্ধি ও খননে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে উদ্যোগ নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল, যুগ্ম সচিব মোহাম্মদ মহসিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এর আগে মন্ত্রী মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।