Sylhet Today 24 PRINT

সুরমা মার্কেট ও লালাবাজার থেকে ২৫ জুয়াড়ি গ্রেপ্তার, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুলাই, ২০১৭

নগরীর সুরমা মার্কেট ও দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোনসহ ২৫ জুয়ারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫৫০ টাকা, ২৩টি মোবাইল ফোন সেটসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
 
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫ টায় দক্ষিন সুরমা থানাধীন লালা বাজার থেকে তীর শিলং ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মহানগর পুলিশের এডিসি (দক্ষিন) মোঃ জেদান আল মুসা, দক্ষিন সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করে করেন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, ১১টি মোবাইল সেট ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সেখানে অস্থায়ী জুয়ার আসর গুড়িয়ে দেয়।

অপরদিকে একই সময়ে নগরীর সুরমা মার্কেট থেকে তীর (জুয়া) খেলার সরঞ্জামাদীসহ ১১জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৭ হাজার ৫৫০ টাকা ও ১২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মোঃ আলমগীর মিয়া (২২), সোহেল আহমদ (২৯), হেমাল উদ্দিন (৩০), জজ আহমদ (২৮), আহিদ আহমদ জাবেদ (২১), সাব্বির আহমদ (২০), সুমন পাল (২৫), রিমন (২০), আরিফ আহমদ (২২), মোঃ সালেহ (৩০), মোঃ শাহজাহান মিয়া, মোঃ বাবুল মিয়া (৩২), শেখ কামাল হোসাইন (২৮), লিটন আহমদ (২০), নোমান আহমদ(৩০), শাহেদ আহমেদ (২৫), গিয়াস উদ্দিন (৩৫), সোহাগ (২৮) সোলেমান আহমদ(২৫), মনু মিয়া (৫০), সুমন দাস (২৪), আতাউর রহমান (৪০), জাকির হোসেন ইলিয়াস (৫৫), লিটন মিয়া (৩০) ও মৃদুল দেব (২২)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.