নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০১৫
সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি জুবের আহমদ এর বাড়ীতে বারবার পুলিশী অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর
মজলিশে শুরা সদস্য আব্দুল মান্নান এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।
এক যুক্ত বিবৃতিতে জেলা মজলিশে শুরা সদস্য আব্দুল মান্নান এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুস সালাম আজাদ ও সেক্রেটারি এহসানুর রহমান ইরাক বলেন, সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি জুবের আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য অবস্থান করছেন।কিন্তু তারপরও তার বিরুদ্ধে মিথ্যে মামলা নিয়ে বারবার তার বাড়িতে গিয়ে পুলিশি অভিযান এবং তার পরিবারকে হয়রানি করছে।
বিবৃতিতে পুলিশি অভিযান ও তার পরিবারকে হয়রানির তীব্র নিন্দা জানান জামায়াত নেতৃবৃন্দ। এবং একই সাথে তার বিরুদ্ধে সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।