Sylhet Today 24 PRINT

বালিজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটি গঠন

তাহিরপুর সংবাদদাতা |  ০৫ জুলাই, ২০১৭

তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেল বালিজুরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করেন তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার।

এ সময় তিনি বালিজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটিতে আহবায়ক হিসেবে ইউপি সদস্য কামরুন নাহার চৌধুরীর নাম ঘোষণা করেন এবং যুগ্ম-আহবায়ক হিসেবে ইউপি সদস্য সুমিত্রা রায়, সেবিকা আক্তার, রত্না বেগমের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.