Sylhet Today 24 PRINT

মাধবপুরে হিন্দু বাড়িতে হামলা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামে এক হিন্দু বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ও মূর্তি ভাংচুরের মামলায় ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ্দুজামান সাতবর্গ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইউপি সদস্য জয়পুর গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে আব্দুল কাদির (৩৫) ও ১১ নং আসামী জয়পুর গ্রামের আলী রহমানের ছেলে আলমগীর হোসেন (৩০) কে গ্রেপ্তার করেন।

এসআই মাসুদুজ্জামান জানান, তারা দুইজন পালিয়ে ঢাকায় যাচ্ছিল।  খবর পেয়ে সাতবর্গ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত শনিবার বিকেলে চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামের স্বজল পাল ও সুনীল পালের বাড়িতে হামলা করে বাড়িঘর ও মূতি ভাংচুর করে একই গ্রামের আব্দুস সালাম  তার আ্ত্মীয় ইউপি সদস্য আব্দুল কাদির মিয়ার লোকজন। এ ঘটনায় সুনীল পাল বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.