গোয়াইনঘাট প্রতিনিধি | ০৬ জুলাই, ২০১৭
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেছেন, বাকশালী সরকারের কারণেই দেশে আজ খুন, গুম অপহরণ দৈনন্দিন ঘটনায় রূপ নিয়েছে। এই সরকারের জনগণের প্রতি কোন দায়িত্ববোধ নেই। সারা দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে খুন, খারাবির ঘটনা। কোথাও কোথাও গুম হওয়াদের লাশও পাওয়া যায় না। সর্বত্রই বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রতিদিনই ভেঙ্গে পড়ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির চেইন অফ কমান্ড।
বৃহস্পতিবার (৬ জুলাই) জাফলং লাখের পার আসাম পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত দিলদারের শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না। তার পরিচয় সে সন্ত্রাসী। অবৈধভাবে ক্ষমতায় আসা অনির্বাচিত এই জালেম সরকারের কাছে গোটা জাতিই আজ এক অশনি সংকেতের সাথে দিন কাটাচ্ছে। সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থায় বিরাজমান থাকায় গুম, খুন অপহরণ নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জাফলংয়ে সদ্য খুন হওয়া দিলদার খুনের ঘটনাও এরই ধারাবাহিকতারই অংশ।
আওয়ামী, যুবলীগের নামধারী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া দিলদার হোসেনের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি নিহত দিলদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠতে তাদের ধৈর্য ধারণে আহবান জানান।
ছাত্রনেতা মিজানুর রহমান হেলোয়ারের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা রবি খান, যুবদল নেতা মো. সাহাব উদ্দিন, জিয়াউল খান, মাসুদ রান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম, হাজি আব্দুস শহিদ, ডা.নুর মোহাম্মদ, শুকুর খান, এনায়েত হোসেন লেবু, যুবদল নেতা ইউনুস আলী, সুলতান আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান, ছাত্রদল নেতা শামিম পারভেজ, আব্দুল লতিফ মির্জা, ইউসুফ আহমদ, জাহাঙ্গীর হোসেন, সোহেল আহমদ, হাসান আহমদ, মাহমুদ হোসেন, ফয়সল আহমদ প্রমুখ।