Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় নদীর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খালপাড় এলাকায় সুরমা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানিয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঢ়ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এঘটনায়  দক্ষিণ সুরমা থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.