Sylhet Today 24 PRINT

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে আজ সিলেট আসছেন এরশাদ ও মুহিত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৭

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে আজ সিলেট আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দু'জনই আজ সকালে সিলেট এসে পৌঁছবেন।

মুহিত সকাল সাড়ে ১০টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট চেম্বারের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

অপরদিকে এরশাদ মৌলভীবাজার জেলার শেরপুর টোল প্লাজা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগেই ঢাকায় ফিরে যাবেন এরশাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.