Sylhet Today 24 PRINT

বাহুবলে বজ্রপাতে চা শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০১৫

হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে এক চা শ্রমিক কিশোরী নিহত হয়েছে। এতে আহত হয় আরও একজন। রোববার সকালে উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই বাগানের শ্রমিক চামরতি (১৭) ও সবিতা (১৮) রোববার সকালে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়।হঠাৎ বজ্রপাত হলে চামরতি ঘটনাস্থলেই মারা যায়। সবিতা গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.