সিলেটটুডে ডেস্ক | ০৮ জুলাই, ২০১৭
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামি সোমবার (১০ জুলাই) থেকে সিলেট মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হচ্ছে।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় সিলেট নগরীর ছোবহানিঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের যথাসময় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।