Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০১৭

 সিলেটের কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হামিদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত হামিব উপজেলার উত্তর টুকেরগাঁও গ্রামের তেরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার তৈমুর নগর গ্রামস্থ মেসার্স রহমান স্টোন ক্রাশার মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগানো ছিল। শুক্রবার রাতের কোন এক সময়ে নিহত হামিদ ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ট্রান্সফরমারসহ মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে ক্রাশার মিলের এক কর্মচারী দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান এবং পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.