Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৫২ বস্তা ভারতীয় চা ও পিকআপ সহ চালক আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাটে ৫২ বস্তা ভারতীয় চা পাতা ও পিকআপ সহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১২টায় স্থানীয় রাজারবাজার এলাকাবাসী ৫২ বস্তা ভারতীয় চা পাতা সহ পিকআপ ভ্যান আটক করে। পরে আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সনজু চৌধুরী পুলিশকে খবর দিলে রাতে চুনারুঘাট থানার এস আই আতাউর রহমান ও এএসআই আলমাছ চা পাতা সহ পিকআপ ভ্যান ও চালক নাছির মিয়াকে থানায় নিয়ে যান। আটককৃত পিকআপ গাড়ী নং- ঢাকা মেট্রো ন-১৮-৭৫৬৫।

পুলিশ জানায়, ভারতীয় চা পাতা ও পিকআপ গাড়িসহ চালককে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ৫২ বস্তা চা পাতা জব্দ করা হয়েছে। আটককৃত গাড়ী চালক নাছির মিয়া (৩৫) উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আ. ছত্তারের পুত্র।

এ বিষয়ে চুনারুঘাট থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ১৩, তাং- ০৯/৭/১৭ইং, মামলার ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ২৫ বি ১ (বি)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.