জগন্নাথপুর প্রতিনিধি | ০৯ জুলাই, ২০১৭
সিলেটের বিশ্বনাথে একটি দ্রুতগামী ট্রাক ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে গুরুত্বর আহত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও স্থানীয় ঠিকাদার কদ্দুছ আলী। তাঁদেরকে উদ্বার করে সিলেট এম.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ জুলাই) দুপুরে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়কের বিশ্বনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ বলেন, জগন্নাথপুর থেকে সিলেট যাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান ও তাঁর সহযাত্রী। বিশ্বনাথ এলাকায় ট্রাকের সাথে তাঁদের প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এখনও ভাইস চেয়ারম্যান বিজন কুমারের জ্ঞান ফেরেনি।