Sylhet Today 24 PRINT

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে কর্মসূচি, মধ্যস্থতা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং ও অকারণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জগন্নাথপুর সচেতন নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুলাই) সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় কয়েক শতাধিক বিদ্যুৎ গ্রাহক, রাজনৈতিক সংগঠক, সামাজিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। প্রতিবাদ সভা শেষে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি থাকলেও প্রশাসনের মধ্যস্থতায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।

প্রতিবাদ সভা চলাকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক বসে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর-রশীদ চৌধুরী, সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী শ্যামল কুমার দত্ত, জগন্নাথপুর উপজেলা বিদ্যুতের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ চৌধুরী, ঘেরাও কর্মসূচির অন্যতম সমন্বয়ক মানবাধিকার সংগঠক আলহাজ্ব শাহ্ নুরুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম রিজু, উপজেলা জাতীয় পার্টি (জাপা) সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম (লাল মিয়া), সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ও প্রকাশক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যুৎ গ্রাহকদের দাবি পূরণে আশ্বস্ত করে কর্মকর্তারা বলেন, স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান’র সাথে জগন্নাথপুরের বিদ্যুতের সমস্যা চিহ্নিত করে আলোচনা করা হবে এবং তা নিরসনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বৈঠক করে সমাধান করা হবে, এমন প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান নিশ্চিত করেছেন।

বৈঠক পরবর্তী সময়ে আন্দোলনরত জনতার উদ্দেশে আয়োজিত সভায় গণ আন্দোলন ও ঘেরাও কর্মসূচির অন্যতম সমন্বয়ক মানবাধিকার সংগঠক আলহাজ্ব শাহ্ নুরুল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল হাই ও জাকারিয়া আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী শ্যামল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম রিজু।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন খান, মিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুন নুর, মানবাধিকারকর্মী ফিরোজ মিয়া চৌধুরী, প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া, যুবলীগ নেতা জহুর মিয়া, ইউনুস মিয়া, রসাইদ আহমদ, জয়নাল চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ, পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক গোলাম সারোয়ার, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক কাউসার আহমদ, সাংবাদিক আজহারুল হক ভুঁইয়া শিশু, বিপ্লব দেব নাথ, সুজাত মিয়া, মাহমুদুল হাসান জিতু, জাবির আহমদ চৌধুরী, মানবাধিকারকর্মী মতসির আলী, সামাজিক সংগঠক মাও. আশিকুর রহমান,রেজুয়ান আহমদ, হাফিজুর, আলীনুর, সোহাগ উদ্দিন, মনির মিয়া, লিজু মিয়া, লিপু, সুজন সেন, রাজু সেন, খায়রুল, ফুজেল, ফয়সল, লিপন, রায়হান, হাসান, মমসাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.