সিলেটটুডে ডেস্ক | ০৯ জুলাই, ২০১৭
সিলেট নগরী থেকে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেট ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক লোকনাথ বসাকের স্ত্রী মঞ্জুরানী বসাক।
বৃহস্পতিবার তিনি সকালে নগরীর কাজলশাহ ৬৬/২ নাম্বার বাসা থেকে নিখোঁজ হন বলে তার স্বামী জানিয়েছেন।
মঞ্জুরানী মানসিকভাবে অসুস্থ বলে তার স্বামী লোকনাথ জানিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে লোকনাথ বসাক উল্লেখ করেন, তিনি সকালে বাসা থেকে বের হয়ে যান। সকাল ১১ টার দিকে বাসায় ফিরে এসে স্ত্রীকে পান নি। আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে শাড়ি ছিল বলে উল্লেখ করেন লোকনাথ বসাক।