Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে সরকারি ত্রাণ বিতরণ শুরু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১০ জুলাই, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো সরকারি প্যাকেট ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

রোববার (৯ জুলাই) থেকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের আশ্রিতদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সরকারি প্যাকেট জাত ত্রাণ সামগ্রী তিনটি প্যাকেটে চাল, আলু, ভোজ্য তেল মিলিয়ে ৯টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে। খশির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থান করা ৪৫টি পরিবারের মধ্যে প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আহাদ, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হিরণ, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান আবু তাহের, পৌর কাউন্সিলর ছয়ফুল আলম ঝুনু, আওয়ামী লীগ নেতা তুতিউর রহমান তুতা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.