ডেস্ক রিপোর্ট | ১৮ মে, ২০১৫
জাতির জনকের সুযোগ্য তনয়া, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শাহপরান ব্লক যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা রাত ৯টায় নগরীর টিলাগড়ে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন, সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার সদস্য সচিব রশিদুল ইসলাম রাশেদ।
সভায় বক্তারা বলেন- বাংলার মানুষের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ১৯৮১সালের ১৭মে বাংলার মাটিতে এসেছিলেন বলেই আজ বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে। বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব দেশ ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
জেলা যুবলীগ নেতা শাহেদ আহমদের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সদস্য জহিরুল আলম মাছুম, জেলা যুবলীগ নেতা শাহ জুনেদ আহমদ, তুহিন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, মাছুম আহমদ, রহিম উদ্দিন রাজু, এমরান আহমদ, ফয়জুল ইসলাম, ইফতেখারুল আলম শিশির, অঞ্জন দেব, মোস্তাফিজ, দেব্রঞ্জয়, আব্দুস শহীদ, সাহেদ আহমদ, সানজুল হোসাইন, উজ্জল, মনা প্রমুখ।