বিয়ানীবাজার প্রতিনিধি | ১১ জুলাই, ২০১৭
বিয়ানীবাজারে ৩৫ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক যুবক উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাহাড়িয়াবহর গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মোবারক আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার টহল পুলিশ উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা করছে, নওয়াগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় থেকে মদ পাচারকারিদের মাধ্যমে মোবারক আলী বিয়ানীবাজারে নিয়ে আসে।
বিয়ানীবাজার থানায় এস আই অপু বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং ০৫-১৮/৭/১৭ইং) দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।