ওসমানীনগর প্রতিনিধি | ১১ জুলাই, ২০১৭
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশেরে যে কোনো দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে এসে দাঁড়ায়। সরকারের পাশাপাশি ওসমানীনগরের প্রবাসীরা যেভাবে বন্যাদুর্গত মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছেন এ অঞ্চলের মানুষ সব সময় তাদের অবদানকে মনে রাখবে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ওসমানীনগরের কাশিপাড়া (দিঘীর পাড়) ও তাজপুর ভাড়েরা এলাকায় তাজপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে চাল বিতরণ পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আব্দুজ জহুর শুকুর মেম্বারের সভাপতিত্বে ও আরিজ আলী এবং পাপ্পু বহ্নির সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক ফেরদৌস খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. নাজরা চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খলকু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদ আহমদ আম্বিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট’র সাংগঠনিক সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, লুৎফুর রহমান, মস্তফা কামাল, উপজেলা যুবলীগ নেতা মুকিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন দেব, ইউপি সদস্য এহসানুর রহমান, নেওয়ারুননেছা, মানিক মিয়া।
তাজপুর ইউপির বিভিন্ন গ্রামের ৬ শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।