Sylhet Today 24 PRINT

বড়লেখায় তারেক রহমানের পক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১১ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ৪০০ বন্যাদুর্গত পরিবারকে মঙ্গলবার বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। কাতার বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু এ ত্রাণ বিতরণ করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম শুনুর সভাপতিত্বে ও যুবদলের সভাপতি আব্দুল বাছিতের পরিচালনায় ছিদ্দেক আলী হাইস্কুল মার্কেটে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান নছিব আলী, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল আছ, যুবদল নেতা নাদের আহমদ, ইউপি মেম্বার মকবুল হোসেন সেবুল, আনোয়ারুল ইসলাম, প্রবাসী যুবদল নেতা লুৎফুর রহমান, ছাত্রদল নেতা মাসুম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.