Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রাস্তার বেহাল দশায় দুর্ভোগে মানুষ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৭

জগন্নাথপুরে রাস্তার বেহাল দশার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বাগময়না আটহাল গ্রামের সাধারণ মানুষ। এই এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি অল্প বৃষ্টিতে পানি জমে কাদা হয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জালাল আহমদ জানান, হলিকোনা বাজার থেকে রানীগঞ্জ বাজারের চলাচলের একমাত্র রাস্তা বহু দিন ধরে চলাচলের অনুপযোগী। রাস্তায় মাটি ভরাট করা প্রয়োজন থাকার পরও এক মাত্র বেড়ীবাধের সময় কাজ করানো হয়। এর পর এ রাস্তার দিকে কেউ নজর দেন না। তিনি অভিযোগ করে বলেন, আমাদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধিগনের সাথে আলাপ করেও কোন সমাধান হয় নি।

এ ব্যাপারে এই গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল আলী, নরুল হক, জুয়েল আহমদ বলেন, এ রাস্তা দিয়ে প্রতিনিয়িত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ মসজিদের মুসল্লীগন আসা যাওয়া করেন। এমন অবস্থার ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াত করতে কষ্ট হচ্ছে। রাস্তার ছোট বড় গর্তের কারণে কোনো ধরনের যানবাহন গ্রামের ভিতর প্রবেশ করতে পারছে না। একটু বৃষ্টি হলেই এলাকার লোকজন ঘর থেকে বেড় হতে পারেন না। এই দুর্ভোগ থেকে এলাকার লোকজন মুক্তি চান।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য তেরাব মিয়া জানান, বর্তমান সময়ে কোন ধরনের বরাদ্ধ না থাকায় রাস্তায় কাজ করানো সম্ভব না। আগামী বরাদ্ধ আসলে কাজ করানো হবে। এ রাস্তার কাজের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর দরখাস্ত করেছি। আশা করি অচিরেই এই রাস্তার কাজ করাতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.