Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি

নিউজ ডেস্ক |  ১৮ মে, ২০১৫

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে জে আর ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নওয়াগাও, দরগাপাশা, যমযম বাংলাদেশ সিলেট, জালালাবাদ চক্ষু হাসপাতাল সিলেট ও দরগাপাশা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা, সুনামগঞ্জের যৌথ সহযোগিতায় উপজেলার শতাদিক অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের পাশে দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসায় জে আর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুব ছুবাহানী চৌধুরীর সভাপতিত্বে, দরগাপাশা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা’র আবু খালেদ চৌধুরী রুবেলের পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া, সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কাজী দিদার মোস্তফা, জে আর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জি জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, দরগাপাশা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা’র মুরাদ আহমদ চৌধুরী সহ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.