Sylhet Today 24 PRINT

মাধবপুরে হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি  |  ১২ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে হেনা বেগম হত্যা মামলার আসামী শের আলী (২৫) ও জুর আলী (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের সৌকত আলী সক্কুর পুত্র।

বুধবার ভোররাতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসানসহ একদল পুলিশ ঢাকার বংশাল থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গত ৩০ এপ্রিল শের আলী ও জুর আলীর পরিবারের সাথে বাচ্চাদের আম কুড়ানো নিয়ে মারামারি হয় একই গ্রামের হেনা আক্তার (৬০)- এর পরিবারের। এ সময় প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হেনা বেগম। পরে হেনা বেগমের পুত্র কামাল মিয়া গত ৩রা মে বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা দায়ের করা পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.