Sylhet Today 24 PRINT

‘মাস্টার আজিজের শূন্যতা কখনো পূরণ হবে না’

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৭

গোয়াইনঘাটে মাস্টার আজিজুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দনের পরিচালনায় এ শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে প্রধান অতিথি মরহুমের সহপাঠী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এ শূন্যতা পূরণের নয়।

সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সারোয়ার হোসেন মঞ্জুর আহমদ মুছব্বির আলী, আ. শাহীদ, নিত্যানন্দ দাস, আশরাফুল আলম, ফরিদ আহমদ শামীম এসএমসির সাবেক সদস্য হা.ম. তাজুল ইসলাম সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আব্দুল্লাহ তারেক আহমদ, সাদেকুর রহমান সাংবাদিক আ. মালিক মিছবাহ উদ্দিন, মরহুমের জ্যেষ্ঠ ছেলে মারুফুল হাসান মারুফ, প্রাক্তন ছাত্র নজরুল ও নূরুর ইসলাম, দশম শ্রেণীর ছাত্রী নাসরিন জাহান নীপা, ছাত্র শুভ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক ফয়েজ উদ্দিন। উপজেলার সর্বস্তরের শিক্ষক এসএমসির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফিজ মো. ছয়ফুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.