Sylhet Today 24 PRINT

বড়লেখায় আড়াইহাজার বন্যার্ত পরিবারে ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ১২ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর, দক্ষিণভাগ উত্তর, উত্তর শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নে পৃথকভাবে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ও মঙ্গলবার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার, জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠুর পক্ষ থেকে ৬০০ ও দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন পরিষদের সদস্যদের ব্যক্তিগত তহবিল হতে ১০০, জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘ ১৫০, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ৩৫০ ও ব্লাড ডোনেট ক্লাব ৩০০ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।

সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ :
সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ আবু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির নির্দেশনায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্যা ও বন্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাশে থাকবেন।

নাসির উদ্দিন মিঠুর ত্রাণ বিতরণ :
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠুর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ।

দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন :
পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম, খলিলুর রহমান, আপ্তাব উদ্দিন, আলতাব হোসেন, আলীম উদ্দিন, হিফজুর রহমান, রিয়াজ উদ্দিন, গ্রাম আদালত সহকারি ও ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু প্রমুখ।

জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘ :
যুবসংঘের উদ্যোগে সুজানগর, তালিমপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের প্রায় দেড়শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ছয়ফুল হক, শরিফুল ইসলাম, সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ, সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, সদস্য ফারুক আহমদ,আব্দুল মজিদ বাচ্চু, আমজাদ হোসেন পাপলু, এমদাদুল রাজ্জাক রাব্বি, ফায়েক আহমদ প্রমুখ।

দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি :  
বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপির বন্যাদুর্গত ৯ গ্রামের ৩৫০ পরিবারের মধ্যে মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। গ্রামের প্রবীণ মুরব্বি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা একেএমএ শাকুরের সভাপতিত্বে ও আবু জামানের পরিচালনায় দৌলতপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের সভায় বক্তব্য রাখেন হাজী ইরিয়াছ আলী, মাওলানা আব্দুস সবুর, আক্তারুজ্জামান সরফুল, ইউপি সদস্য শামীম উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, হাজী নজরুল ইসলাম, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন প্রমূখ।

ব্লাড ডোনেট ক্লাব :
উত্তর শাহবাজপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির উদ্দিন, প্রধান শিক্ষক রুহেল আহমদ, সাজ্জাদুর রহমান সুহাগ, আব্দুল কাদির, এনাম উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জামী, সহ-প্রচার সম্পাদক কমল দেব, শাহবাজপুর ইউপি শাখার সভাপতি মো. তওয়াহিদুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.