Sylhet Today 24 PRINT

রশিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এখনও পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে করে সাড়ে ৩ ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতার তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.