Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বন্যা দুর্গত মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৭

বন্যা দুর্গত গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় নিয়ে জেআরআর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় বিশেষজ্ঞ ও দক্ষ ডাক্তারদের পরিচালনায় সিলেটস্থ গোলাপগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) গোলাপগঞ্জ শরিফগঞ্জ ইউনিয়ন মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক এনুর সভাপতিত্বে ও সদস্য শাহিন আহমদের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের গোলাপগঞ্জ সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বন্যার্তদের খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার জন্য নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারই প্রেক্ষিতে সিলেটস্থ গোলাপগঞ্জ কল্যাণ সংস্থা মহৎ উদ্যোগ নিয়ে বন্যায় দুর্গত মানুষের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন। যদি এ ধরণের উদ্যোগ নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মতো এগিয়ে আসে তাহলে কিছু হলেও সহযোগিতা পাবে এ দুর্গত মানুষগুলো। তাই প্রতিটি মানুষের এ ধরণের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত। সিলেটস্থ গোলাপগঞ্জ কল্যাণ সংস্থা আজ যে উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, শরিফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হিরা, রেদওয়ান উদ্দিন, খুরশেদ আলম চৌধুরী রিপন, ফরহাদ রুবেল, ময়নুল ইসলাম, আবু তাহের শামীম, আবু তাহের, এমাদ, সাব্বির, সাহিদ, হামিদ, জাবের, সুহেল, আব্দুল্লাহ, সুমিত, রিপন, মারজান, আলম, রাসিক, ফয়ছল, শহিদ, সঞ্জয় দেবনাথ, মামুন, সাদেক, মিশাত, এমদাদুল ইসলাম, বিলাল, রাজু।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.