Sylhet Today 24 PRINT

বাহুবলে মহিলা কলেজ হওয়ায় আনন্দ র‌্যালি

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ মে, ২০১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে রূপান্তরিত করায় আনন্দ র‌্যালি করেছে প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সহস্রাধিক ছাত্রী প্লেকার্ড নিয়ে মাথায় ক্যাপ করে আনন্দ র‌্যালি বের করে। উপজেলার একমাত্র মহিলা কলেজ চালু হওয়ায় আনন্দিত শিক্ষার্থীদের র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড পয়েন্টে আনন্দ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিরঞ্জন সাহা নিরু, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.