Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনসিসি\'র রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৭

দেশ সেবায় নিয়মিত বাহিনীর পাশাপাশি সহযোগী হিসাবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও শান্তি শৃঙ্খলায় কিশোর ও তরুণদের কাজে লাগাতে বিএএনসিসি সর্বদা কাজ করছে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  আরো মানসম্পন্ন প্রশিক্ষণ, দক্ষ ক্যাডেট তৈরিতে দায়িত্বশীলদের অধিক সচেতন হবার পরামর্শ দেন অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার (১৪ জুলাই) দিনব্যাপী “রিফ্রেশার প্রশিক্ষণে” বক্তারা এসব কথা বলেন। বিএনসিসি অধিদপ্তরের ময়নামতি রেজিমেন্ট কুমিল্লার আয়োজনে এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৪৫ জন শিক্ষক।

নগরীর তালতলায় নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়নামতি রেজিমেন্ট’র কমান্ডার লে: কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর মোঃ কাওসার জাহান আকন্দ, ৭ ও ১০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও ক্যাপ্টেন প্রফেসর নাজমুল হক। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আশরাফুল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.