Sylhet Today 24 PRINT

বড়লেখায় বসতবাড়ি থেকে ধরা পড়ল ৩ টি বিষধর সাপ

বড়লেখা প্রতিনিধি |  ১৮ মে, ২০১৫

বড়লেখা পৌর শহরের পানিদার এলাকার জনবহুল একটি বাড়ি থেকে ২টি বিশাল আকৃতির বিষধর গোখরা ও একটি বাচ্চা ধারা হয়েছে। সোমবার পৌর শহরের পানিদার এলাকার বাসিন্দা নাহিদ আহমদ চৌধুরীর বাড়ি থেকে এ সাপ ৩টি ধরা হয়। সাপ ধরার সময় শত শত উৎসুক লোকজন এক নজর দেখার জন্য ভিড় জমায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় বিষধর ওই সাপ গুলো ধরেন আসামের প্রশিক্ষণ প্রাপ্ত কবিরাজ মাখন মিয়া।   

নাহিদ আহমদ চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে তার বাড়িতে সাপের উপস্থিতি টের পাওয়া যায়। সম্প্রতি ঘরের ভেতর থেকে প্রায় ১৭ টি সাপের বাচ্চা পিটিয়ে মারা হয়। এ ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি খোঁজ করে দেখার জন্য গতকাল নাহিদ আহমদ চৌধুরী কবিরাজ মাখন মিয়াকে খবর দেন। খবর পেয়ে কবিরাজ মাখন মিয়া ওই বাড়িতে এসে মন্ত্রবলে সাপগুলো ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.