Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতের অস্ত্রাঘাতে প্রবাসীর স্ত্রী আহত

মা |  ১৪ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তানজিনা আক্তার (২২) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত তানজিনা উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুরা গ্রামের সৌদি আরব প্রবাসী আতিকুর রহমানের স্ত্রী।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, রাতে একদল ডাকাত তানজিনার ঘরে প্রবেশ করে তার শিশু সন্তানকে জিম্মি করে ফেলে। এ সময় তানজিনা নিজে ও সন্তানকে রক্ষা করার জন্য চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন এসে তানজিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.