Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী ও দুই মাদক ব্যবসায়ীসহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জগন্নাথপুর থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহ জামাল, মোশাহিদ আলী ও অরুণ কুমার সিংহের নেতৃতে একদল পুলিশ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী, দুই মাদক বিক্রেতা ও মাদক উদ্ধার করেছেন।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তোতা মিয়ার পুত্র হাবিব খান। তিনি উপজেলার আটঘর গ্রামের বাসিন্দা।

মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন  জমির আলী ও কয়নাল মিয়া। জমির আলী পৌর শহরের হবিবনগর এলাকার মৃত রুছমত আলীর ছেলে এবং কয়নাল মিয়া হবিবনগর(ভাঙ্গা) তেরাব আলীর পুত্র। জমির আলীর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও কয়নাল মিয়ার কাছ ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদের সবাইকে শনিবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশের ওসি হারুণ অর রশীদ নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.