Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৭

যুক্তরাজ্য প্রবাসী নভেল দাস ও অন্যান্য প্রবাসীদের আর্থিক সহায়তায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত প্রায় ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে (১৪ জুলাই) তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

বিতরণ পূর্ব আলোচনা সভায় সমাজসেবক অনন্ত কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিহারেন্দু দাস, ইউপি সদস্য বিবেকানন্দ দাস, সারথী পুরকায়স্থ, সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পুলক পুরকায়স্থ, শিক্ষক রাসেল দাস রিপন, অকিল চন্দ্র দাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান সাদেক, ব্যবসায়ী সুজিত পুরকায়স্থ, রনেন্দু দাস, ভবেশ দাস, চমক দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.