Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ১ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৭

হবিগঞ্জের বানিয়াচংয়ের আমিরখানি মহল্লায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে লাদেন মিয়া। এর বিচার চাইতে গেলে লাদেনের পরিবারের লোকেরা হামলা চালিয়ে ছাত্রীর নিরীহ বাবার বাড়িঘর ভাঙচুর করেছে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। স্থানীয় জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ওই ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এসময় পাশের বাড়ির চাঁনপাড়ার ফুল মিয়ার ছেলে লাদেন মিয়া (১৬) মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী কচু ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে খেলার সাথী ছায়মা দৌঁড়ে গিয়ে বিষয়টি ছাত্রীর চাচাকে জানায়। এ সময় ওই ছাত্রীর চাচাকে দেখে লাদেন দৌঁড়ে পালিয়ে যায়।

এঘটনায় ছাত্রীর চাচা ধর্ষণ চেষ্টাকারী লাদেনের বাবা ফুল মিয়ার কাছে নালিশ করলে উল্টো ভিকটিমের বাড়িঘরে হামলা করে ঘরদরজা ভাঙচুর করা হয়।

স্থানীয় মুরুব্বিরা শালিসে ঘটনা মিমাংসা করতে ব্যর্থ হলে বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা টেনু মিয়া বানিয়াচং থানার ওসিকে মৌখিকভাবে বিষয়টি অবগত করেন।

ওসি মোজাম্মেল হক তাৎক্ষণিক থানার এসআই ওমর ফারুককে ঘটনার সত্যতা যাছাইয়ে সরেজমিনে পাঠান। শুক্রবার দুপুরে বানিয়াচং থানার শিশু বিষয়ক অফিসার এসআই ওমর ফারুক জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রাতেই লাদেন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টাকালে সে পালিয়ে যায়।

এদিকে ছাত্রীর বাবা জানান, শুক্রবার বিকালের দিকে থানার ডিউটি অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.