Sylhet Today 24 PRINT

আজিজ মাস্টার ছিলেন সর্বজন সমাজ বিবেচ্য নেতা: এমপি ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৭

ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেছেন, আজিজুর রহমান মাস্টার শুধু আওয়ামী লীগ নেতা নন, তিনি ছিলেন সর্বজন সমাজ বিবেচ্য নেতা। তার শুণ্যতা কখনও পূরণ হবার নয়। জীবদ্দশায় তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সকল শ্রেণি পেশা মানুষের নয়নমণি হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন।

শনিবার (১৫ জুলাই) বেলা ১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মরহুম আজিজুর রহমান মাস্টার স্মরণে আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন থেকে তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অগণিত শলা-পরামর্শ আওয়ামী লীগকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করত। তাকে হারিয়ে আমরা আজ বাকরুদ্ধ, হতবাক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় ও সভাপতি মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসলম আলী, বীর মুক্তিযোদ্ধা ও ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাস্টার, বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোপাল কৃষ্ণ দে চন্দন, ফরিদ আহমদ শামীম, লুৎফুল হক কামরুল হাসান, রফিকুল ইসলাম, এম নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ফারুক আহমদ, মো. শাহাব উদ্দিন, নজরুল ইসলাম, আহমেদ মোস্তাকিন, গোলাম কিবরিয়া রাসেল, তাজ উদ্দিন, মুজিবুর রহমান, সুভাস দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মহি উদ্দিন মহি, ফয়সল আহমদ, নজরুল ইসলাম, ছয়ফুল আলম আবুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিছবাহ উদ্দিন, ইনছাদ হোসেন রাজিব, মাহফুজুর রহমান, গোলাম রাব্বানী সুমন, শাহজাহান সিদ্দিক সাবুল, প্রয়াত মাস্টার আজিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ১নং রুস্তম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (নজু), ৩নং পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, সদস্য সচিব মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৫নং আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলি উল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৬নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ৮নং তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্যাহ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.