Sylhet Today 24 PRINT

বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন ডায়াবেটিকস রোগী মারা যান

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৫

সারা বিশ্বেপ্রতি সাত সেকেন্ডে একজন ডায়াবেটিকস রোগী মারা যান। ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে এই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৯ লাখ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এটি বেড়ে দিগুণ হবে বলে মনে করে আন্তর্জাতিক বিষেজ্ঞরা। সামাজিক দায়বদ্ধতা থেকে ডায়াবেটিক সম্পর্কে সচেতনতা সৃষ্টিতেও আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

ডায়াবেটিক ফুট এন্ড বার্ণ কেয়ার সেন্টার সিলেটের উদ্যোগে ডায়াবেটিক সচেতনতা মূলক কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, ডায়াবেটিসের জনসচেতনতা বাড়ার লক্ষ্যে ডায়াবেটিক ফুট এন্ড বার্ণ কেয়ার সেন্টার সমগ্র দেশ জুড়ে সচেতনতা মূলক কর্মসূচি আয়োজন করে থাকে।

লিডিং ইউনিভার্সিটির সভা কক্ষে সোমবার দুপুরে ডায়েবেটিক সচেতনতার উপর আলোচনা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনুমোদিত ডায়াবেটিক চিকিৎসক ডা: এম. মঞ্জুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রপ্ত রেজিস্ট্রার ইঞ্জি. মোঃ লুৎফর রহমান, ডা: ইয়াসমীন, ডা: রিপা প্রমুখ।

এসময় লিডিং ইউনিভাসিটির শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ডায়াবেটিক চেকাপ করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.