Sylhet Today 24 PRINT

বাগবাড়ি ব্যারাক থেকে দুদক কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০১৭

সিলেট নগরীর বাড়বাড়ির দুদক ব্যারাক থেকে দুদক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম এসআই লায়েজ উদ্দিন (৫৩)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. গৌছুল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লায়েজের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। "

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

নিহত লায়েজ ব্যারাকে পরিবার ছাড়া একাই থাকতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গাজীপুরেই বাস করেন।

লায়েজের লাশ নিতে তাঁর ছেলে গাজীপুর থেকে সিলেটে এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.