সিলেটটুডে ডেস্ক | ১৯ মে, ২০১৫
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী প্রজন্মলীগ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কাওছার হামিদ ও সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদ হোসেন হিবরু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমদ ওসমানী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, সুব্রত কুমার দাস, সাদিকুর রহমান স্বপন, সামসুল ইসলাম হেলন, রেজওয়ান আহমদ পাপলু, ঝলক চৌধুরী, রাজন হোসেন, নাঈম আহমদ, মো. হোসেন বাবর, ইকবালুর রহমান রাসেল, জয় কুমার দাস, অনিক আচার্য প্রমূখ।