Sylhet Today 24 PRINT

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক নজরুল ইসলাম স্মরণে সভা

বড়লেখা প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম স্মরণসভায় দোয়া মাহফিল ও কলেজের বার্ষিক প্রকাশনা “কলধ্বনি’র” মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী।

এতে সহকারি অধ্যাপক জায়েদ আহমদ ও শিক্ষক ময়নুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, রবিউল ইসলাম, অধ্যাপক আব্দুস সবুর, প্রয়াত প্রভাষক মো. নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শিক্ষার্থী সানজিদা ইয়াছমিন প্রিমা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.