Sylhet Today 24 PRINT

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবেলায় হেল্প ডেস্ক

বড়লেখা প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের চিকিৎসার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) থেকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয়। ডেঙ্গু-চিকুনগুনিয়া সম্পর্কে চিকিৎসক ও সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি সার্বক্ষণিক ‘হটলাইনও’ চালু রয়েছে।

তবে সোমবার (১৭ জুলাই) পর্যন্ত ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত কোন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন সোমবার (১৭ জুলাই) ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবেলায় হেল্প ডেস্ক চালুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত এ ধরণের কোন রোগী পাওয়া যায়নি। তবে সাধারণ জ্বরের রোগীরা চিকিৎসা নিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.