Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চোলাই মদ ও ইয়াবা সহ গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশীয় চোলাই মদ ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানিয়েছে, রোববার (১৬ জুলাই) রাতে জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ মিয়ার নেতৃত্বে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় গোপন সংবাদের প্রেক্ষিতে শিশির স্টোরে তল্লাশি করে দুই বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী জগন্নাথপুর এলাকার প্রয়াত নব নারায়ণ রায়ের ছেলে শিশির রায় (৬৩) কে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার সকালে থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে লাউতলা পূর্ব পাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৮) কে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী নিশ্চিত করেছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.