Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পাঁচটি গরুসহ চোর গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পাঁচটি গরুসহ মিলন মিয়া নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার আব্দুল জলিল ওরফে ময়না মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াহাটি থেকে ৫টি গরুসহ মিলন মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে গরু চুরির একটি মামলা জগন্নাথপুর থানায় রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। উদ্ধারকৃত গরুগুলো হচ্ছে বাড়ী জগন্নাথপুর এলাকার বায়োজিতসহ একই গ্রামের আরো দুজনের।

জগন্নাথপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.