Sylhet Today 24 PRINT

অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবে ছাত্রলীগ: এস এম জাকির

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০১৭

অপরাধীদের কোন দল নেই বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে ছাত্রলীগ জিরো টলারেন্স দেখাবে। সিলেটের বিয়ানীবাজার ডিগ্রী কলেজে টিটু হত্যাকাণ্ডে বহিরাগত সন্ত্রাসীদের দায়ি করে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।

সোমবার (১৭ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় বন্যাদুর্গত এলাকায় ছাত্রলীগের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে জাকির হোসাইন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দেখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ঈয়াজ আল রিয়াদ, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মন্জুর মোর্শেদ অমীম,উপ গণ যোগাযোগ মইনুল ইসলাম ফয়ছল, সহ সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য সাজেদুল ইসলাম সবুজ,আবু সাঈদ আকন্দ, মিরপুর বাংলা কলেজের সভাপতি মুজিবুর রহমান অনিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.