Sylhet Today 24 PRINT

প্রসূতি সেবায় পুরস্কার পেল ওসমানী হাসপাতাল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৭

প্রসূতি সেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। গত রোববার ১১ টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক।

সোমবার হাসপাতালে পুরস্কারসহ হাজির হলে তাৎক্ষণিক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়, সহকারী পরিচালক (অর্থ) ডা. মো. আলা উদ্দিন, সিনিয়র স্টোর কর্মকর্তা ডা. মো. আফসার উদ্দিন, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) পরিমল বণিক, নার্সিং কলেজের প্রিন্সিপাল শিল্পী চক্রবর্তী, ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মিসেস রেখা বণিক, নার্সিং কর্মকর্তা ইসরাইল আলী সাদেক, অরবিন্দ দাস ও হাসপাতালের ফটোগ্রাফার সাইফুল মালেক খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.