Sylhet Today 24 PRINT

মাধবপুরে শাহানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহানা বেগম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি ছিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।  ছিদ্দিক মিয়া উপজেলার  শাহজাহানপুর জালোয়াবাদ গ্রামের তাহের মিয়ার ছেলে।

পিবিআই পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদীর শিবপুর এলাকা থেকে ছিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেন তিনি।

তিনি আরো জানান, ৪ মাস পূর্বে পূর্ব শত্রুতার জের ধরে জালুয়াবদ গ্রামে শাহান বেগমকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল।

উল্লেখ্য, ২৭ শে মার্চ স্থানীয় লোকজন শাহানার বাড়ির পাশে বহরা ইউনিয়নের কৃষ্ণপুর কবরস্থানে মরদেহের একটি হাত বের করা দেখেন। পরে পুলিশকে খবর দিলে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে লাশ উদ্ধার করেন। পুলিশ মাটি চাপা দেয়া গলাকাটা লাশ উদ্ধার করলে ইদন মিয়া ওই লাশ তার মেয়ের বলে চিহিৃত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.