Sylhet Today 24 PRINT

অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন ৩ দিন ধরে নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৭

অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রফিক উদ্দিন ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

তিনি সোমবার সকাল ৯টার দিকে সিলেট মহানগরীর দরগা মহল্লা এলাকার পায়রা ১০১ নম্বর ভাড়া বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে বাংলাদেশ ব্যাংকে যান। সকাল ১০টার দিকে সেখান থেকে বের হবার পর থেকে তার কোন সন্ধান মিলছে না।

মো রফিক উদ্দিনের স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার খিলগ্রামে। তার বয়স ৬৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল সার্ট ও পেন্ট। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

তার নিখোঁজের ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানায় জিডি এন্ট্রি (নম্বর ১৩০৭/১৭.০৭.১৭) দেয়া হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখেন বার তার সন্ধান পান তাহলে ০১৬৭৫৮৬৯৮৯৭-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.