জগন্নাথপুর প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার থেকে র্যাব-৯ এর সদস্যরা অস্ত্র ও গুলিসহ শফিক মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে। তিনি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর-ব্রাহ্মণগাঁওয়ের মখলিছ মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদস্যরা সৈয়দপুর বাজার থেকে শফিক মিয়া একটি পাইপগান ও ৪ রাউন্ড গুলিসহ আটক করে সিলেট কার্যালয়ে নিয়ে যান। পরে মঙ্গলবার (১৮ জুলাই) জগন্নাথপুর থানায় তাকে হস্থান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।