Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে নৌকাডুবিতে দুই তরুণের মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৭

সিলেটের ফেঞ্চুগঞ্জে শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে দুই তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে স্থানীয় নুরপুর এলাকার গাড়ুনী বিলে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে পুলিশ।

তারা হলেন রিয়াজ আহমদ (২৪) ও খালাত ভাই শিহান উদ্দিন (২৭)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে পাঁচ জন ছিলেন, তাদের মধ্যে তিন জন সাতরে তীরে উঠতে সক্ষম হন।

নাজমুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে শিহানদের ফেঞ্চুগঞ্জের বাড়িতে বেড়াতে যান রিয়াজ। রাতে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নৌকায় পানি উঠে গেলে একসময় নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে দুজন পানিতে ডুবে মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.