Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপেজলার বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে সূর্য্য খান (২২) নামে এক পর্যটক মারা গেছেন। বুধবার বিকেলে বিছনাকান্দি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান,  মাদারীপুর জেলার বাসিন্দা সূর্য ঢাকার উত্তরার বাসিন্দা। লাভা মোবাইল ফোন কোম্পানিতে চাকুরী করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে সূর্য্য খানসহ ৪০ জনের একটি টিম বিছনাকান্দি বেড়াতে আসে। সেখানে পানিতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে সূর্য্য পানিতে তলিয়ে নিখোঁজ হন।

স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.