Sylhet Today 24 PRINT

বড়লেখায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

বড়লেখা প্রতিনিধি  |  ১৯ জুলাই, ২০১৭

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি।

দুপুরে উপজেলা চত্ত্বর এলাকায় র‌্যালী ও পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি।

এতে সহকারি মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.